দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সরকার সংবিধানে সংযোজন করে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনর্বহাল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, এ দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করেন। অথচ তাঁদের মধ্যে ইসলামের প্রকৃত আদর্শ ও অনুশাসন নেই। এমনকি তাঁদের দলীয় লোগোতেও ইসলামের প্রতিফলন নেই। তাঁরা কখনো কোরআন, সুন্নাহ ও ইসলামি শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি। তবে বিএনপি সরকার সংবিধানে সংযোজন করে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনর্বহাল করবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। দলটি আজীবন ইসলাম ও ঈমানের খেদমত করে যাচ্ছে।
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট অপশক্তি জড়িত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেবে না। আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
মন্ত্রী আরও বলেন, অনেকেই ফ্যাসিস্টদের পুনর্বাসন ও দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। জনগণ তাদেরও চেনে। সরকার ও জনগণ সম্মিলিতভাবে এসব অপচেষ্টা রুখে দেবে।
গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাপলা চত্বরের গণহত্যায় কত আলেম-ওলামা শহীদ হয়েছেন, তা জানা নেই। অনেকের লাশ পাওয়া যায়নি, অনেকের কবরও চিহ্নিত করা যায়নি। তবে বর্বরোচিত এ গণহত্যার বিচার এ দেশের মাটিতেই হবে। ২০২৪ সালের জুলাই গণহত্যারও বিচার করা হবে।